১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিডনিতে এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার ‘মিলনমেলা’

অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা এবং পার্থসহ বিভিন্ন শহর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, পরিবারের সদস্য ও অতিথিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়ার’ উদ্যোগে সিডনির পুলম্যান হোটেলে ‘জাঁকজমকপূর্ণ মিলনমেলা’ হয়েছে।

গত ২১ জুন এআইইউবির ৩০ বছর পূর্তিতে আয়োজিত এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা এবং পার্থসহ বিভিন্ন শহর থেকে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, পরিবারের সদস্য ও অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চ্যান্সেলর ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জিটা লামাগনা।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিথিরা বিশ্ববিদ্যালয়ের তিন দশকের উন্নয়ন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এআইইউবির অবদান ও অর্জনের কথা তুলে ধরেন।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এআইইউবি তাদের পেশাগত জীবন ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, নৈশভোজ এবং অংশগ্রহণকারী অ্যালামনাইদের সম্মাননা প্রদান।