১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার

প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের (আইআইসি) উদ্যোগে এ লেকচার অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার
ড্যাফোডিল স্মার্ট সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার সিরিজে বক্তব্য দেন কৃষিবিদ গ্রুপের এমডি ও রিহ্যাব সভাপতি আলী আফজাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 01:57 AM

Updated : 11 Sep 2026, 03:42 PM

কৃষিবিদ গ্রুপের এমডি ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালকে নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়েছে।

প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের (আইআইসি) উদ্যোগে মঙ্গলবার ড্যাফোডিল স্মার্ট সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ লেকচার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপের সঙ্গে ডিআইইউ এর তিনটি বিভাগের পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

লেকচারে আলী আফজাল ফসল সংগ্রহ পরবর্তী প্রযুক্তির কার্যকর ব্যবহার, কৃষিতে প্রযুক্তিগত উদ্ভাবন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং ফসল সংগ্রহ পরবর্তী ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরেন।

তিনি কৃষি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউর উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল এবং রেজিস্ট্রার মোহাম্মদ নাদির বিন আলী।