১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুয়েটে ভর্তির আবেদন শুরু ১৬ নভেম্বর

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় আবেদন শুরু হবে আগামী ১৬ নভেম্বর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৪ ডিসেম্বর পর্যন্ত ফি জমা দিতে পারবেন বলে সোমবার প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আবেদনের পর আগামী ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মডিউল ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে সকাল ও বিকাল শিফটে পরীক্ষা নেওয়া হবে।

বুয়েট ভর্তিতে এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মত মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ১ হাজার ৩০০ টাকা এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম (সম্ভাব্য) ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।