১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু নির্বাচন: জামাল ও ‘বহিষ্কৃত’ মাহিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে জিএস পদের ফরম নেওয়ার পর মাহিন সরকারকে সাময়িক বহিষ্কার করে এনসিপি।

ডাকসু নির্বাচন: জামাল ও ‘বহিষ্কৃত’ মাহিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ এর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 08:07 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বাধীন বাংলা ছাত্র সংসদ’ এর আহ্বায়ক জামাল উদ্দীন খালিদ ও এনসিপি থেকে সাময়িক বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বে লড়বে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল।

বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন জামাল উদ্দীন খালিদ।

এ প্যানেল থেকে ফরম নেওয়ার পরই সোমবার সাময়িকভাবে এনসিপি থেকে বহিষ্কার করা হয় মাহিন সরকারকে। কারণ হিসেবে ‘গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ কথা বলেছে দলটি।

মাহিনদের ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে জিএস পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি মনোনয়ন ফরম তুলেছেন।

সম্পাদক পদগুলোতে যারা লড়বেন:

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিকুর রহমান

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান

কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ফারজানা আক্তার মিতু

আন্তর্জাতিক সম্পাদক ইমরান মিয়া

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহতাসিন বিল্লাহ ইমন

ক্রীড়া সম্পাদক মুহাইমেনুল ইসলাম তকি

ছাত্র পরিবহন সম্পাদক রাশেদ খান আদিব

সমাজসেবা সম্পাদক মো. ফাইজুল্লাহ

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মেহেরিন আফরোজ মাইশা

তবে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কাউকে রাখেনি এ প্যানেল। জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বিকে পদটিতে সমর্থন দেওয়া হয়েছে।

সদস্য পদে লড়বেন

মো. গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মো. আব্দুল বাছিত, মো. মোফাজ্জল হোসেন, মনির হোসেন, মো. আবুতালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মো. খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঞাঁ, মো. আকাশ শাহ, মো. ইসমাইল হোসেন, মাসুম বিল্লাহ।