১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবির ইংরেজি বিভাগ অ্যালামনাইয়ের পুনর্মিলনী ১৮ এপ্রিল

এবারের অনুষ্ঠান হবে রাজধানীর অফিসার্স ক্লাবে।

ঢাবির ইংরেজি বিভাগ অ্যালামনাইয়ের পুনর্মিলনী ১৮ এপ্রিল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 07:44 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইডাস) বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল।

এবার পুনর্মিলনী অনুষ্ঠান রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজনের কথা বৃহস্পতিবার ইংরেজি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৫-২৬ এর পুনর্মিলনীতে অংশ নিতে দুইভাবে নিবন্ধন করা যাবে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ইংরেজি বিভাগের দপ্তরে টাকা জমা দিয়ে অথবা যেকোনো সময় বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে নিবন্ধন করা যাবে।

সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য নিবন্ধন ফি ধরা হয়েছে দেড় হাজার টাকা। আজীবন সদস্যদের জন্য এই ফি ১ হাজার ২০০ টাকা।

বিকাশে ফি দিতে ০১৯৮৩০৩৫৪৫৯ নম্বরে টাকা পাঠানো যাবে। সেক্ষেত্রে ৩০ টাকা প্রসেসিং ফি যুক্ত করতে হবে। 

ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে পাঠাতে হবে এ অ্যাকাউন্টে (সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় করপোরেট শাখা, অ্যাকাউন্ট নম্বর: ৪৪০৫৭৩৪০৩৮২৫৬)।