১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুয়েটে ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ‘স্বাধীনতা হল’

আদেশে বলা হয়, ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 07:50 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৯তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে’র নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।