১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অনুষ্ঠিত হয়েছে অর্থনীতি গবেষণা সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 09:22 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

গবেষণা উপস্থাপন, মতামত গ্রহণ ও অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হয়ে গেল চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলন।

ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুক্র ও শনিবার এ সম্মেলন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দূরদর্শী নেতৃত্বের। পাশাপাশি ব্যবসায় নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পেলে এ দেশ দশ বছরের মধ্যে অনেক উন্নয়ন করতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মনজুর হোসেন বাংলাদেশের অগ্রগতিতে অবকাঠামো উন্নয়ন, সামাজিক খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ভালো প্রবৃদ্ধির জন্য ভূমি সংস্কার এবং শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।দেশের জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের সুবিধা কাজে লাগিয়ে গুণগত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের তাৎপর্যও তিনি তুলে ধরেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান ও অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুনতাসির চৌধুরীও বক্তব্য দেন।

সম্মেলনে প্রায় ২০০ জন অংশ নেন। ১৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।