১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন: মনোনয়ন ফরম নিলেন আরও ১৩ জন

ভিপি পদের জন্য এ পর্যন্ত মনোয়ন ফরম নিয়েছেন সাতজন।

ডাকসু নির্বাচন: মনোনয়ন ফরম নিলেন আরও ১৩ জন
ঢাকা বিশ্ববিদ্যালযয়ের সিনেট ভবনে বুধবার ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিন বুধবার ১৩ জন ফরম নিয়েছেন। এর মধ্যে ভিপি পদের জন্য ফরম কিনেছেন তিনজন।

এ নিয়ে দুই দিনে ফরম নিলে মোট ২০ জন। আগের দিন মঙ্গলবার ভিপি পদের দুটিসহ সাতটি ফরম বিক্রি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের তৃতীয় তলায় বুধবার বিকালে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে ব্রিফিংয়ে এ তথ্য দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন।

তফসিল অনুযায়ী, ১৯ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। পরদিন ২০ অগাস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।