২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে ছাত্র সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 01:55 AM

Updated : 26 Aug 2026, 01:17 PM

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে 'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' প্রতিপাদ্যকে সামনে রেখে পূর্বঘোষিত কর্মসূচি পালন করে ছাত্র সংগঠনটি।

এসময় ১ জুলাই থেকে মাসব্যাপী আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। 

মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।