জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
গত ৩১ অক্টোবর চার সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ১২২ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বুধবার এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন।
এর আগে গত ৩১ অক্টোবর চার সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তাতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও আবু তৌহিদ মো. সিয়ামকে উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক এবং মহির আলমকে দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে আগামী ৭ দিনে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সেই কমিটি আসতে এক মাস সময় লেগে গেল।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব ও রাফিয়া রেহনুমা হৃদি। এক নম্বর সহসভাপতির দায়িত্ব পেয়েছেন লিমন মাহমুদ হাসান। এছাড়া খান তালাত মাহমুদ রাফি ও নাঈম আবেদীনকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতাদের নিয়ে গঠিত দল এনসিপির ছাত্র সংগঠন হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। এর আট মাস বাদে গত ২৪ অক্টোবর নিজেদের পুরনো প্ল্যাটফর্ম ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে ফেরে সংগঠনটি।
আরও পড়ুন
