১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

চার বছরের জন্য এ দায়িত্ব পেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক এই অধ্যাপক।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী
অধ্যাপক এফ এম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 08:06 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, যিনি বিএনপির প্রয়াত চেয়ারম্যান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন।

চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক এফ এম সিদ্দিকী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের স্থলাভিষিক্ত হবেন।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ১০ নভেম্বর এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শাহিনুল আলম।