ইউজিসি থেকে পদত্যাগ করলেন অধ্যাপক তানজিমউদ্দিন খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক অন্তর্বর্তী সরকারের সময় এ দায়িত্ব পেয়েছিলেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার বিকালে তিনি কমিশনের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এ বিষয়ে অধ্যাপক তানজিমউদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের সময় (২০২৪ সালের ১২ সেপ্টেম্বর) ইউজিসির সদস্য হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক।
