১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চবির সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ইসমাইল চৌধুরী

ছাত্রদলের নেতার সঙ্গে ফোনালাপ সামনে আসার পর ৩১ অগাস্ট অব্যাহতি দেওয়া হয় আগের প্রাধ্যক্ষ আব্দুল মান্নানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 08:48 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল চৌধুরী।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ইসমাইল চৌধুরী বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততার সঙ্গে পালনের চেষ্টা করব।”

হলের সুষ্ঠু পরিবেশ ও সিট বন্টন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি এখনও যোগ দিইনি। তবে দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কাজ করব।"

এর আগে দর্শন বিভাগের অধ্যাপক মো. আব্দুল মান্নান এ হলের প্রাধ্যক্ষ ছিলেন। 

হলের আসন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে বিতণ্ডার ফোনালাপ সামনে আসার পর ৩১ অগাস্ট তাকে প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।