১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটি ও পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা চুক্তি

এ চুক্তির আওতায় সাউথইস্ট ইউনিভার্সিটি এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ যৌথভাবে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 09:59 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

যৌথভাবে সেমিনার, কনফারেন্স ও কর্মশালার আয়োজন করতে চুক্তিবদ্ধ হয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ।

সোমবার পুলিশ স্টাফ কলেজের আইসিসিতে রেক্টর মল্লিক ফকরুল ইসলাম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য এম মোফাজ্জল হোসেন, পুলিশ স্টাফ কলেজের এসডিএস (প্রশিক্ষণ) এ এফ মাসুম রব্বানী, সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী ফকরুদ্দীন আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার এম আবুল বাশার এবং এসইইউ বোর্ড সেক্রেটারি মোহাম্মদ তারিক আল জালিল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় সাউথইস্ট ইউনিভার্সিটি এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ যৌথভাবে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম যেমন- সেমিনার, কনফারেন্স ও কর্মশালার আয়োজন করবে। তাতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার হবে যা সমৃদ্ধ জ্ঞান এবং দক্ষতার পরিবেশকে উৎসাহিত করবে।