Published : 07 Aug 2026, 01:57 AM
হঠাৎ করে মধ্যরাতে ফেইসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ফেইসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লেখেন, “আমি শেখ জিসান আহমেদ, জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে।
“আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসব না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর, সবকিছুর জন্য।”
তবে কী কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে ব্যাখ্যা দেননি। ফোন করে ও এসএসএম দিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
ক্যাম্পাসে সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত জিসান বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়ী হন।