১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 07:12 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

নানা আয়োজনে ২০২৫ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। 

অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী, একাডেমিক কাঠামো, আচরণবিধি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। 

এছাড়া শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজ বিষয় উপযোগী করে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। 

এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী। 

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষতার এই সময়কে গুরুত্ব দিয়ে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। 

একইসঙ্গে যে কোনো সংকটে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। 

নবীন বরণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ‘ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার’ আয়োজিত ‘ক্লাব ফেয়ার’। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত ২২টি ক্লাব তাদের স্টল স্থাপন করে নিজেদের কার্যক্রম নতুন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে এবং তাদের সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করে।