১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউল্যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোচনা পর্বে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 01:58 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সকাল ৮টায় প্রভাতফেরি শুরু হয়, যা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ইউল্যাবের শহীদ মিনারে গিয়ে শেষ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, বিভিন্ন অনুষদ ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ তারাভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে আলোচনা পর্ব শুরু হয়। এতে সূচনা বক্তব্য রাখেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো।

তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ ও চর্চার গুরুত্ব আরোপ করেন।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মূল আলোচক জেনারেল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক শাহনাজ হুসনে জাহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন।