১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিআইইউর স্কুল অব ল’তে নবীনবরণ, আইনজীবীদের সংবর্ধনা

আইন শিক্ষায় দক্ষতা অর্জনের গুরুত্ব অনুষ্ঠানে তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 11:32 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব ল তাদের সামার সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। সেই সঙ্গে সম্প্রতি আইনজীবীর খাতায় নাম লেখানো সাবেক শিক্ষার্থীদের দিয়েছে সংবর্ধনা।

শুক্রবার এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ এ এম জুলফিকার হায়াত।

উপাচার্য অধ্যাপক এম এম নূরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আইন শিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা, পেশাগত সততা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

স্কুল অব ল’র সহকারী ডিন (ইন-চার্জ) রামিসা জাহানের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।