১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাবি শিক্ষার্থীর ‘ঝুলন্ত’ মরদেহ উদ্ধার

ওই শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি; পড়তেন সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 11:33 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ‘ঝুলন্ত’ মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার একটি বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওই শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, "মেহেরচণ্ডীর একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

“তিনি তার মায়ের সঙ্গে ওই বাসায় থাকতেন। নিহত শিক্ষার্থীর বাবা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন; কিছুদিন আগে মারা যান।"

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, "সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।"

এ বিষয়ে জানতে চন্দ্রিমা থানার ওসি মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।