১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিআইইউতে ‘কেইস রাইটিং সেন্টার’ চালু

চট্টগ্রাম নগরীর জামালখানে সিআইইউ ক্যাম্পাসে এটি উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 06:42 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) চালু হয়েছে ‘কেইস রাইটিং সেন্টার’।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জামালখানে সিআইইউ ক্যাম্পাসে এটি উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের, কেইস রাইটিং সেন্টারের (সিসিডব্লিওসি) ভারপ্রাপ্ত পরিচালক ইফফাত ইশরাত খান ও এইচএসবিসির ‘হেড অব চট্টগ্রাম ব্যাংকিং’ ওমর শরীফ।

বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলি হোসাইন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন। ভিডিওকলে যুক্ত ছিলেন নর্থ আমেরিকান কেইস রিসার্চ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, কেইস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব সান ফ্রানসিস্কোর অ্যাসোসিয়েট ডিন মাইকেল গোল্ডম্যান,  বিজনেস কেইস বিতরণকারী প্রতিষ্ঠান দ্য কেইস সেন্টার ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিকি লেস্টার।

অনুষ্ঠানের সভাপতি ও উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার সমাপনী বক্তব্য দেন।