১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী

অধ্যাপক আরশাদ এর আগে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ২০২২ সাল থেকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন আরশাদ মাহমুদ চৌধুরী।

চলতি বছরের ২০ অক্টোবর থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অধ্যাপক আরশাদ ২০১৯ সাল থেকে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ২০২২ সাল থেকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি উচ্চশিক্ষা, গবেষণা, এবং অ্যাকাডেমিক ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন।

এর আগে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা কোলাবোরেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

আরশাদ চৌধুরী যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি নেন।

তিনি যুক্তরাষ্ট্রের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

যুক্তরাষ্ট্রে ১৫টি পেটেন্টের সহ উদ্ভাবক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নাল ও সম্মেলনে ৯৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ ও উপস্থাপন করেছেন তিনি।

এছাড়া, পিয়ার রিভিউড সায়েন্টিফিক জার্নাল আইইইই ফোটনিক কেটকনোলজি লেটারর্স, জার্নাল অব লাইটওয়েভ টেকনোলজি এবং ওএসএ জার্নাল অব অপটিক্যাল কমিউনিকেশন্স অ্যান্ড নেটওয়ার্কিংয়ের রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।