Published : 08 Jan 2026, 03:55 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদসহ একচেটিয়া জয় পেয়েছে ইসলামী ছাত্রীসংস্থা সমর্থিত প্যানেল।
ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ৫৫০ ভোট পেয়ে ছাত্রীসংস্থা-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা. জান্নাতুল উম্মি তারিন জয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘অপরাজিতার অগ্রযাত্রা’ প্যানেলের ফারজানা আক্তার রিমি পেয়েছেন ২৩৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৫৭১ ভোট পেয়ে ছাত্রীসংস্থা সমর্থিত প্যানেলের সুমাইয়া তাবাসসুম জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের সাদিয়া সুলতানা নেলি পেয়েছেন ৩১৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের রেদওয়ানা খাওলা ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘অপরাজিতার অগ্রযাত্রা’ প্যানেলের শেখ তাসলিমা জাহান মুন পেয়েছেন ৪০৪ ভোট।
মঙ্গলবার ভোটগ্রহণের পর বুধবার মধ্যরাতে হল সংসদের রির্টানিং অফিসার ও প্রাধ্যক্ষ আনজুমান আরা উর্মি একমাত্র এ হল সংসদের ফল ঘোষণা করেন।
কেন্দ্রীয় সংসদে ছাত্রশিবিরের বড় জয়ের পাশাপাশি একমাত্র হল সংসদে জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ছাত্রীসংস্থা বড় জয় পেল।
হল সংসদের ১৩টি পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৩৩ প্রার্থী ছিলেন। হলে মোট ভোটার ছিলেন ১২৪২ জন।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক
বিজয়ী ফারজানা আক্তার: ৪৮৩ (ছাত্রদল)
সাদিয়া আফরোজ ৪৩৩ (ছাত্রীসংস্থা)
সংস্কৃতি সম্পাদক
বিজয়ী ফাতেমা তুজ জোহরা (ইমু)- ৪৩১ ভোট (ছাত্রীসংস্থা)
সানজিদা আক্তার- ৩৪৬ (ছাত্রদল)
পাঠাগার সম্পাদক
বিজয়ী ফাতেমা তুজ জোহরা সামিয়া-৫৩৯ (ছাত্রীসংস্থা)
তানজিলা আক্তার ৩৮৩ (ছাত্রদল)
ক্রীড়া সম্পাদক
বিজয়ী সাবিকুন নাহার-৬৩৫ (ছাত্রীসংস্থা)
ইসমাত জাহান ইন্তিয়া ২৯৬ (ছাত্রদল)
সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক
বিজয়ী ফারজানা আক্তার ৪০৮ (ছাত্রীসংস্থা)
মোছা. মারজিয়া এনাম হিয়া ৩২৫
আর্নিকা আরাফাত ২১৩
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক
বিজয়ী মোছা. খাদিজা খাতুন ৪৮৬ ভোট পেয়েছেন।
মাছুমা আক্তার ৩০৫ (ছাত্রীসংস্থা)
চারটি নির্বাহী সদস্য পদ
সাবরিনা আক্তার পেয়েছেন ৬১৪ ভোট (বিজয়ী)
নওশীন বিনতে আলম পেয়েছেন ৫৩৪ ভোট (বিজয়ী)
মোছা. সায়মা খাতুন পেয়েছেন ৫১৭ ভোট (বিজয়ী)
লস্কর রুবাইয়াত জাহান পেয়েছেন ৪৮৪ ভোট(বিজয়ী)
নির্বাহী সদস্যে যারা জয়ী হননি
খাদিজা আক্তার দিয়া পেয়েছেন ৪৩২ ভোট
রাফিয়া পারভীন কনা পেয়েছেন ৪২৪ ভোট
শাকিলা ইয়াসমিন তৃপ্তি পেয়েছেন ৩২৩ ভোট
সিদরাতুল মুনতাহা তাওহীদা পেয়েছেন ২৬৫ ভোট