Published : 24 Dec 2025, 09:39 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হয়েছেন অধ্যাপক রইছ উদ্দীন, সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ইমরানুল হক।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সাংবাদিকদের সামনে কমিটির বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
রইছ উদ্দীন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ইমরানুল হক মার্কেটিং বিভাগের চেয়ারম্যান। কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি হয়েছেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন।
কমিটির সদস্য হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আজম খাঁন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ লোকমান হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আয়েশা সিদ্দিকা ডেইজী, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু লায়েক, ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী।
নতুন সভাপতি অধ্যাপক রইছ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রেখে কাজ করতে চাই। বিগত কমিটিতে আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীদের বেশ কয়েকটি যৌক্তিক আন্দোলনে সমর্থনের পাশাপাশি নেতৃত্বও দিয়েছি।
“বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তথা জগন্নাথের স্বার্থে আমরা একতাবদ্ধ। আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। আমরা নতুন উদ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব।”