১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুচ্ছের ‘বি’ ইউনিটে ভর্তিযোগ্য ৩১ হাজার ৮১ জন

এই ইউনিটে এবার পাসের হার ৩৬.৩৩ শতাংশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে, যেখানে উত্তীর্ণ হয়েছেন ৩১ হাজার ৮১ জন।

এই ইউনিটে এবার পাসের হার ৩৬.৩৩ শতাংশ। ৩০ এর নিচে নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৫৪৪৪৪ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৩.৬৪ শতাংশ।

রোববার বিকালে গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানিয়েছেন। 

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটেও (gstadmission.ac.bd) এ ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'বি' ইউনিটে সর্বোচ্চ নম্বর ৭৬.২৫ এবং সর্বনিম্ন নম্বর মাইনাস  ৯.৭৫। 

এই ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৫৪৮ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৮৩ জন।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৬.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা রোকাইয়া ফেরদৌস লামিয়া। 

সূচী অনুযায়ী, আগামী ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৩৩.৯৮% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 

আরও পড়ুন:

গুচ্ছের ‘এ’ ইউনিটে ৩৩.৯৮% ভর্তিযোগ্য