২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘ডেইলি শপিং’ এবার কুমিল্লায়

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 06:55 PM

Updated : 01 Oct 2022, 06:55 PM

কুমিল্লায় চালু হলো দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। 

কুমিল্লা পুলিশ লাইন্সে সম্প্রতি নগর সংস্থার প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদি ও মঞ্জুর কাদের মনি এই শাখাটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ডেইলি শপিং জানিয়েছে, তাদের কুমিল্লা শাখায় শাকসবজি, মাছ, মাংস, চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার, প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য মিলছে। 

উদ্ধোনকালে ডেইলি শপিংয়ের চিফ অপারেটিং অফিসার গালিব ফাররোখ বখত্, ডেপুটি জেনারেল ম্যানেজার ফিরোজ আলম ও হেড অব মার্কেটিং ওমর ফারুক উপস্থিত ছিলেন। 

ওমর ফারুক বলেন, গত কয়েক বছর ধরে ডেইলি শপিং থেকে ক্রেতারা সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। কুমিল্লার ক্রেতারাও এখন থেকে এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে কিনেতে পারবেন। 

নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী নানা অফার এবং এক ঘণ্টায় ফ্রি হোম ডেলিভারি সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।