১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের পাশে বিকাশ

দোকান পুনর্গঠনে সহযোগিতা করবে কোম্পানিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 06:10 PM

Updated : 17 Apr 2023, 06:10 PM

ঢাকায় পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব বিকাশ এজেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল কোম্পানিটি।

এসব ব্যবসায়ীদের দোকান পুনর্গঠনে সহযোগিতা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কোম্পানিটির গ্রাহকরা সারা বছরই অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পান। গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ বাটনে গিয়ে তার পছন্দের দাতব্য প্রতিষ্ঠান নির্বাচন করে সাধ্যমতো যে কোনো পরিমাণ অর্থ দান করতে পারেন।