২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ইউনিলিভারের উদ্যোগে শুরু হল ‘ট্রান্সফর্ম ক্লাইমেট চ্যালেঞ্জ’ কার্যক্রম

‘ট্রান্সফর্ম ক্লাইমেট চ্যালেঞ্জ’-এর আওতায়, উদ্ভাবনী ব্যবসা প্রতিষ্ঠানসমূহ মূলধন, ব্যবসায়িক মনিটরিং ও কর্পোরেট ভ্যালু চেইনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সাড়ে ৫ কোটি টাকার বেশি অর্থ পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 10:08 PM

Updated : 02 Nov 2023, 10:08 PM

ইউনিলিভার বাংলাদেশ, যুক্তরাজ্য সরকার এবং আর্নস্ট অ্যান্ড ইয়াং-ইওয়াই ‘ট্রান্সফর্ম ক্লাইমেট চ্যালেঞ্জ’ প্রোগ্রাম চালু করেছে।

এই উদ্যোগে আরও রয়েছে দ্য সাজিদা ফাউন্ডেশন ও দ্য ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট।

ইউনিলিভার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিনব ব্যবসায়িক ধারণার মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু সহনশীল করা ও প্লাস্টিক সার্কুলারিটি বাড়ানোই এ ‘ইম্প্যাক্ট এক্সিলারেটর’ এর লক্ষ্য।

‘ট্রান্সফর্ম ক্লাইমেট চ্যালেঞ্জ’ এর আওতায়, উদ্ভাবনী ব্যবসা প্রতিষ্ঠানসমূহ মূলধন, ব্যবসায়িক মনিটরিং ও কর্পোরেট ভ্যালু চেইনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সাড়ে ৫ কোটি টাকার বেশি অর্থ পাবে।

এই ইমপ্যাক্ট এক্সিলারেটর প্রোগ্রামটি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ এবং প্লাস্টিকের পুনঃব্যবহারের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কাজ করে এমন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত ও বাছাই করবে এবং তাদের কাজকে এগিয়ে নিতে সহায়তা করবে।

বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে অনুষ্ঠিত ‘ট্রান্সফর্ম ক্লাইমেট চ্যালেঞ্জ’ শীর্ষক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ইউবিএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার এবং ইউবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্যোগের সহযোগীদের প্রতিনিধিরা।