'রিয়েলমি' গ্রাহকদের কাছে স্কাই লি’র খোলা চিঠি
‘মেইক ইট রিয়েল’ হবে মোবাইল ফোন ব্র্যান্ডটির নতুন স্লোগান।
বিশ্বজুড়ে রিয়েলমি'র গ্রাহকের নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন স্মার্টফোন নির্মাতা এ কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্কাই লি।
চিঠিতে লি বলেছেন, ‘মেইক ইট রিয়েল’ হবে মোবাইল ফোন ব্র্যান্ডটির নতুন স্লোগান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানিয়েছে, কোম্পানির নতুন মিশন, ব্র্যান্ড পজিশনিং ও স্পিরিটের সঙ্গে নতুন স্লোগানটির সাযুজ্য নিয়ে গ্রাহকদের ধারণা দেওয়া হয়েছে লির চিঠিতে।
পাশাপাশি ২০২৪ সালকে আগামী পাঁচ বছরের জন্য 'রিয়েলমি'র রিব্র্যান্ডিংয়ের বছর হিসেবে ঘোষণা করেছেন লি।
তিনি বলেন, ‘মিইক ইট রিয়েল’ স্লোগানটি রিয়েলমির ‘ডেয়ার টু লিপ’ ভাবনার বহিঃপ্রকাশ, যেখানে তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, তরুণদের দৈনন্দিন লাইফস্টাইলের সঙ্গে মানানসই সব সুযোগ-সুবিধা নিশ্চিতে আরও মনোযোগী হবে রিয়েলমি।
চিঠিতে স্কাই লি বলেন, রিয়েলমি ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গি ‘অপরচুনিটি-অরিয়েন্টেড’ থেকে হবে ‘ব্র্যান্ড-অরিয়েন্টেড’। সামনের দিনগুলোতে এটাই হবে স্মার্টফোনটির বিকাশের কৌশলগত ভিত্তি।
“নতুন এই রিব্র্যান্ডিং উদ্যোগ ব্র্যান্ডের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং এর বিস্তারে আমাদের পথ দেখাবে, যা বিশ্বের আরও বেশি অঞ্চল, বাজার, এবং তরুণ ব্যবহারকারীদের সঙ্গে রিয়েলমিকে আরও কার্যকরভাবে যুক্ত করতে সাহায্য করবে।”
চীনভিত্তিক মোবাইল ফোন কোম্পানি রিয়েলমি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং আফ্রিকাসহ সারাবিশ্বে অন্তত ২০০ মিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারী রিয়েলমির পণ্য ব্যবহার করছেন।
