১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কালাচাঁদপুরে ‘ডেইলি শপিং’ চালু

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে তাদের ৬৭টি শোরুম চালু আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 04:17 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

রাজধানীর কালাচাঁদপুরে বিক্রয়কেন্দ্র চালু করেছে প্রাণ-আরএফএল শিল্পগোষ্ঠীর রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং।

সম্প্রতি কালাচাঁদপুরের ১৩ নম্বর রোডে বিক্রয়কেন্দ্রটি চালু করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় পাচ্ছেন ক্রেতারা। ডেইলি শপিংয়ের অনলাইন সাইট (dailyshoppingbd.com) বা ফোন কলে পণ্য অর্ডার করলে শো রুম থেকে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি সুবিধা আছে।

বর্তমানে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৬৭টি শোরুম চালু রয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি শপিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) মাহবুবুল আলম ও হেড অব মার্কেটিং ওমর ফারুক।