১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অগাস্টেও জ্বালানি তেলের দাম একই থাকল

সবশেষ জুন মাসে জ্বালানি তেলের দামে রদবদল করা হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 08:33 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

পরপর দুই মাস ধরে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখছে সরকার। অগাস্ট মাসেও আগের দরে কেনাবেচা হবে চার ধরনের জ্বালানি তেল।

বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। দামে হেরফের হলে সাধারণত মধ্যরাত থেকে পাম্পগুলোতে নতুন দরে তেল বিক্রি হয়।

আগের দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা ও পেট্রোল ১১৮ টাকায় কেনাবেচা হচ্ছে।

সবশেষ জুন মাসে জ্বালানি তেলের দামে রদবদল করা হয়েছিল। সেদিন কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর বিপরীতে ডিজেলের দাম লিটারে দুই টাকা এবং পেট্রোল-অকটেন তিন টাকা করে কমানো হয়েছিল।

এর আগের মাস মে’তে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে কমানো হয়েছিল।

তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছিল।

জ্বালানি বিভাগের নতুন অফিস আদেশে বলা হয়, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের কমা ও বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় ‘প্রাইসিং ফর্মুলার’ আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদক্ষেপের লক্ষ্য হল ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।

২০২৪ সালের মার্চ থেকে মাসে মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম ঠিক করছে সরকার।