১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ‘ডেইলি শপিং’ এর বিক্রয়কেন্দ্র চালু

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড রোডের ভূমিপল্লীতে এ আউটলেটের উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:43 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিক্রয়কেন্দ্র চালু করেছে রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং। 

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড রোডের ভূমিপল্লীতে এ আউটলেটের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি শপিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলম, হেড অব মার্কেটিং ওমর ফারুক এবং সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আনোয়ার ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। 

ডেইলি শপিংয়ের হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, “সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের কারণে ডেইলি শপিং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিং এর শোরুম চালু করা হচ্ছে।”

ক্রেতারা ডেইলি শপিংয়ের শোরুম থেকে শাক-সবজি, মাছ, মাংস, চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার ও প্লাস্টিক পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারবেন। 

এছাড়া ডেইলি শপিংয়ে পণ্য অর্ডার করলে শোরুম থেকে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। শোরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফার দেওয়া হচ্ছে। 

বর্তমানে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৭২টি শোরুম রয়েছে।