২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পথচারীদের বিনা মূল্যে শরবতে রুহ্ আফজা দিচ্ছে হামদর্দ

হামদর্দ ল্যাবরেটরেজের দাবি, নিয়মিত শরবত রুহ্ আফজা পান করলে শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি দ্রুত পূরণ হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

দেশজুড়ে তীব্র তাপদাহের এই অবস্থায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তৃষ্ণার্ত পথচারীদের বিনা মূল্যে রুহ্ আফজা শরবত পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়ে জানানো হয়।

এতে বলে হয়, ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুরসহ দেশের বিভিন্ন শহর প্রত্যন্ত অঞ্চলেও এভাবে শরবত করা হচ্ছে।

হামদর্দ ল্যাবরেটরেজের দাবি, নিয়মিত শরবত রুহ্ আফজা পান করলে শরীরের পানি ইলেকট্রোলাইটের ঘাটতি দ্রুত পূরণ হয়। এর মাধ্যমে হিট স্ট্রোক থেকেও রক্ষা পাওয়া যায়।