Published : 23 Mar 2025, 07:07 PM
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদা।
বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৬ মার্চ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
সেই অনুযায়ী মোছা. নারগিস মুরশিদা রোববার প্রশাসকের দায়িত্ব নেন।