১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৪ বছর পূর্তিতে প্যান্ডামার্টে বিশেষ মূল্যছাড়

ব্যক্তিগত প্রসাধনীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, এমনকি কনসার্টের টিকেটও মিলছে প্যান্ডামার্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

ফুডপ্যান্ডার অনলাইন গ্রোসারি ডেলিভারি সেবা প্যান্ডামার্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলছে বিশেষ মূল্যছাড়, সারপ্রাইজ গিফট বক্স।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবরজুড়ে প্যান্ডামার্ট গ্রাহকরা বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। প্রতি মঙ্গলবার ১ হাজার ১৯৯ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে মিলবে সারপ্রাইজ গিফট বক্স। 

এছাড়া ১ হাজার ৬৯৯ টাকা বা তার বেশি মূল্যের ১২টি অর্ডার করলে গ্রাহকরা প্যান্ডা রিওয়ার্ড ক্যাম্পেইনের অংশ হতে পারবেন; যেখানে প্রথম ১০০ জন বিজয়ী পাবেন লিমিটেড এডিশন পাউ-পাউ প্লাশি।

ফুডপ্যান্ডার কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “২০২০ সালের অক্টোবরে কোভিড-১৯ মহামারীর সময় প্যান্ডামার্ট চালুর মাধ্যমে ফুডপ্যান্ডা বাংলাদেশে কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিয়েছে। 

“নিত্যপ্রয়োজনীয় সব পণ্য মাত্র এক ঘণ্টার মধ্যে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন সহজ করতে আমরা সবসময় উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করছি।”

প্রাথমিকভাবে গ্রোসারি পণ্য দিয়ে যাত্রা শুরু করলেও প্যান্ডামার্ট এখন ব্যক্তিগত প্রসাধনীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, কনসার্টের টিকেট সরবরাহ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।