১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় হয়ে গেল আইএফআইসি ব্যাংকের সম্মেলন

এতে আমানত সংগ্রহ, ঋণ দেওয়া ও সাফল্য অর্জনে ভূমিকা রাখায় কর্মীদের সম্মাননা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 06:50 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

খুলনা অঞ্চলের ১৫টি শাখা ও ১১৮টি উপশাখার তিন শতাধিক কর্মীদের নিয়ে ব্যবসা সম্মেলন করেছে আইএফআইসি ব্যাংক।

নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার ‘লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ শীর্ষক এ সম্মেলন করেছে বেসরকারি ব্যাংকটি।

ব্যাংকের সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে ব্যাংকের পরিচালক সাজ্জাদ জহির ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা আমানত সংগ্রহ, ঋণ দেওয়া ও সাফল্য অর্জনে ভূমিকা রাখায় কর্মীদের সম্মাননা দেন।

সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশন্স হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল উপস্থিত ছিলেন।