১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করবে ১৩১ প্রতিষ্ঠান

এর মধ্যে ৯৮টি ‘ক’ ও ৩৩টিকে ‘খ’ শ্রেণির প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 12:00 AM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ঋণের বিপরীতে গ্রাহকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকের নেওয়া জামানতের মূল্যায়ন করতে ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

এর মধ্যে ৯৮টি ‘ক’ ও অবশিষ্ট ৩৩টিকে ‘খ’ শ্রেণিতে স্থান দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকগুলোকে জামানত মূল্যায়ন করতে হবে।

এ তালিকা আগামী তিন বছর মেয়াদের হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, যেকোনো সময়ে যেকোনো প্রতিষ্ঠানকে তারা তালিকা থেকে বাদ দিতে পারবে।