১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আরও ৬ প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণের কিস্তি দেওয়া যাবে বিকাশে

বিকাশের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে ক্ষুদ্রঋণ বিতরণকারী ছয় প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

ক্ষুদ্রঋণ বিতরণকারী আরও ছয় প্রতিষ্ঠানের ৭ লাখেরও বেশি গ্রাহক তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দিতে পারবেন বিকাশে।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশের এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হল- পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই), গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ), নবলোক পরিষদ এবং মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমডিও)।

বিকাশ বলছে, এ নিয়ে মোট ২৫টি ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি সদস্যের সঞ্চয় ও ঋণের টাকা সহজে বিকাশ অ্যাপে জমা দেওয়ার সুযোগ তৈরি হল। অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকন চেপে কয়েকটি ধাপ অনুসরণ করে টাকা জমা দেওয়া যায়।

বিকাশের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে পরিচালক-ইইএস মশিহুর রহমান, সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভসের নির্বাহী পরিচালক সামছুল হক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল আলম, নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মো. আলতাফ হোসেন, মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. মাছউদ আহমেদ রোকনী, ডাটাসফটের প্রেসিডেন্ট এম. মনজুর মাহ্মুদ উপস্থিত ছিলেন।