২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শোক দিবসে এফবিসিসিআই দোয়ার আয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ার আয়োজন করেছে এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 07:10 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এফবিসিসিআই।

এফবিসিসিআই এর পক্ষ থেকে রোববার দুপুর ১২ টায় ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এফবিসিসিআইর  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও মিনিস্টারের গ্রুপের চেয়ারম্যান  এম এ রাজ্জাক খান রাজ। এসময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টররা।

পরে বিকাল ৪টায় মতিঝিলস্থ এফবিসিসিআইয়ের কার্যালয়ে (আইকন ) সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অন্যান্য ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টররা উপস্থিত ছিলেন।