Published : 24 Aug 2024, 04:52 PM
দেশের বিভিন্ন স্থানে বানভাসিদের পাশে দাঁড়িয়েছে অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল।
‘পাশে আছি বাংলাদেশ' কর্মসূচির মাধ্যমে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও বোতলজাত পানি সরবরাহ করা হচ্ছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ত্রাণ বিতরণের অংশ হিসেবে প্রথম ধাপে শুক্রবার ফেনী ও কুমিল্লার চার হাজার পরিবারের মধ্যে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ দেওয়া হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবল পড়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল।
“তাৎক্ষণিক এসব অঞ্চলের মানুষদের সহযোগিতা করতে তাদের মাঝে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি প্রদানের মাধ্যমে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করি।”
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, “বন্যা কবলিত প্রায় সব জলায় ত্রাণ বিতরণের ব্যবস্থা করছি।”