২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস

বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী ক্লাসে ২৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 04:27 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

তেজগাঁও শিল্প এলাকায় বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) আর্থিক সহায়তায় ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শীর্ষক শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্জার জানিয়েছে, গত রোববার বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী ক্লাসে ২৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বার্জার পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী অনুষ্ঠানে বলেন, “সরকারের পক্ষ থেকে পাওয়া আর্থিক সহযোগিতা আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। আমি এখন বিশ্বাস করি, বার্জার ট্রেনিং ইনস্টিটিউট আগামীতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে সক্ষম হবে।”

এনএইচআরডিএফ এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. কামাল হোসাইন অনুষ্ঠানে বলেন, “যেহেতু সরকারি অর্থায়নে ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাই প্রশিক্ষণার্থীরা যেন প্রশিক্ষণ শেষে চাকরির মুখাপেক্ষী না থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা অব্যাহত রাখেন। আর এতে করে আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।”

প্রশিক্ষণ পরবর্তী অবস্থায় এই প্রশিক্ষনার্থীরা যেন হারিয়ে না যায়, সে বিষয়ে বার্জার ট্রেনিং ইনস্টিটিউটকে যথাযথ মনিটরিংয়ের আহবান জানান তিনি। 

এনএইচআরডিএফ এর মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থায়ন) মোহাম্মদ জহিরুল কাইয়ুম, বার্জার পেইন্টস বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম, হেড চ্যানেল এনগেজমেন্ট সবুজ স্বপন বড়ুয়া, বার্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সোলায়মান মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।