১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের নির্বাহীরা সভায় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 09:59 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে বৃহস্পতিবার এ সভা হয় বলে ব্যাংকটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সভায় ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল জলিল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সালাম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।