১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ইউএস চেম্বারের ‘ব্রেকফাস্ট মিটিং’

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ বিভিন্ন মার্কিন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এ প্রাতরাশ বৈঠকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 04:50 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (দক্ষিণ এশিয়া) বিভাগের আয়োজনে বিডা, বেজা ও পিপিপি কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা, যেখানে সাবেক ও বর্তমান কয়েকজন কূটনীতিকও উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এ প্রাতরাশ বৈঠক শুরু হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ছাড়াও বেজার নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বিডার মহাপরিচালক মো. মুজিব-উল-ফেরদৌস বৈঠকে উপস্থিত ছিলেন এ বৈঠকে। 

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (দক্ষিণ এশিয়া) বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাও বৈঠকে অংশ নেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডেভিড হাসও বৈঠকে ছিলেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো ছিলেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (দক্ষিণ এশিয়া) গভার্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের পরিচালক সাক্ষী পারিহার, কাউন্সিলের নির্বাহী পরিচালক (বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া) সিদ্ধান্ত মেহরা এবং দক্ষিণ এশিয়ার পরিচালক উদয়া অরুণ।

ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র সিকিউরিটি কনসালট্যান্ট শেমেই গেরসন লেভি এবং দক্ষিণ এশিয়া বিভাগের সিনিয়র পরিচালক ও চিফ অব স্টাফ প্যাট্রিক পিটসও বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া এক্সিলারেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (গভার্নমেন্ট রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স) ডেরেক ওয়ং বৈঠকে যোগ দেন। তিনি এক সময় হংকং ও মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইভেন্ট কো-অর্ডিনেশনের প্রধান দেবী চ্যাটার্জি, ভিসার ভাইস প্রেসিডেন্ট আনন্দ বিজয় ঝা এবং এপিআর এনার্জির গ্লোবাল হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জোসেফ স্কোল্ডেবার্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে সুধীর শ্রীকুমারন নায়ার ভালসালা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি নংদ্রেনখোনবা সিং হাওরোখানও বৈঠকে অংশ নেন।

ভারতের মেডট্রনিক প্রাইভেট লিমিটেডের গভার্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক রবি প্রফুল ভালিয়াও বৈঠকে ছিলেন। এছাড়া উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মেঘা সিং অংশ নেন।

বৈঠকে দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি বিভাগের পরিচালক চে ইউয়েন টিং, বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি বিভাগের প্রধান রুজান সারওয়ার, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান পিয়া ব্রুনার এবং অ্যাপল দক্ষিণ এশিয়ার গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ইউ টিং প্রিসিলা কোহ উপস্থিত ছিলেন।

এর বাইরে আরও প্রায় ১০ থেকে ১৫ জন সদস্য বৈঠকে অংশ নেন, যাদের মধ্যে কয়েকজন বিদেশি কূটনীতিক ছিলেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।