এআইইউবি চাকরি মেলায় আইএফআইসি ব্যাংক
স্টলে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি নীতি ও অন্যান্য ক্যারিয়ার সম্ভাবনা সর্ম্পকে বিস্তারিত তথ্য দেওয়া হয়।
তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) আয়োজিত চাকরি মেলায় অংশ নিয়েছে আইএফআইসি ব্যাংক।
রোববার আইএফআইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত ‘এআইইউবি জব ফেয়ার ২০২৪’ তরুণদের ক্যারিয়ার সুযোগ সন্ধানের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে উঠে।
এআইইউবি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার অনুষ্ঠানের উদ্বোধন করেন। মোট ১২১টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়।
আইএফআইসি ব্যাংকের দৃষ্টিনন্দন স্টল শিক্ষার্থীদের আকর্ষণ করে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড লজিস্টিকস কে এ আর এম মোস্তফা কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় আসা চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার সর্ম্পকে ধারণা দেন আইএফআইসি ব্যাংকের স্টাফিং অ্যান্ড রির্সোস প্ল্যানিং শাখার প্রধান শেখ মনজুরুল হক এবং অভিজ্ঞ কর্মীরা।
স্টলে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি নীতি ও অন্যান্য ক্যারিয়ার সম্ভাবনা সর্ম্পকে বিস্তারিত তথ্য দেওয়া হয়।
