১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন সাবান বাজারে আনল এসিআই

এটি ’রোজ অ্যান্ড গ্লিসারিন’ এবং ’কোকোনাট মিল্ক’ এ দুই ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে

নতুন সাবান বাজারে আনল এসিআই
সাবান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2024, 08:21 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

নতুন ব্যালেন্সড ময়েশ্চার বিউটি সোপ ‘লিয়োনা’ বাজারে এনেছে এসিআই কনজ্যুমার।

এটি ’রোজ অ্যান্ড গ্লিসারিন’ এবং ’কোকোনাট মিল্ক’ এ দুই ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।

“এর মূল বিশেষত্ব হল ত্বকের আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় রাখা এবং ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করা। এই নতুন পণ্য গ্রাহকদের প্রত্যাশা পূরণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।”

নতুন সাবানের উদ্বোধন অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।