Published : 30 Nov 2024, 07:48 PM
দেশের অনলাইন কেনাকাটার মাধ্যম ‘অথবা ডটকম’ তাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেতাদের বিশেষ ছাড় দিচ্ছে।
শনিবার অথবা ডটকম এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘গ্র্যান্ড শপিং ফেস্টিভাল-৯’ ক্যাম্পেইনের আওতায় হাউজহোল্ড, ফার্নিচার, ইলেকট্রনিকস, বাইসাইকেল, টয়েজ, পোশাক, স্মার্টফোন, ঘড়ি, গিফট আইটেম ও ভোগ্যপণ্যসহ লাখেরও অধিক পণ্যের ওপর সর্বোচ্চ ৮৯ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
নয় দিনের এই ক্যাম্পেইন শুরু হয়েছে বৃহস্পতিবার, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
অথবা ডটকমের হেড অব বিজনেস মোহাম্মদ তানবীর হোসেন বলেন, “এই ক্যাম্পেইনে নয় টাকায় পণ্য, অথবা জাদুর বাক্স, বোগো অফার ও ফ্রি হোম ডেলিভারি সুবিধা থাকছে। এ ছাড়া যেকোনো ব্যাংকের ভিসা, মাস্টার ও অ্যামেক্স কার্ড এবং নগদ ও বিকাশ পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার।