১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬ ঘণ্টা বিল রিচার্জ করতে পারবেন না টেলিটক গ্রাহকরা

গ্রাহকদের সাময়িক অসুবিধার দুঃখ প্রকাশ করেছে টেলিটক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

ইন্টারনেট সেবার আধুনিকায়নের জন্য ছয় ঘণ্টা টেলিটকের মোবাইল বিল রিচার্জ সেবা বন্ধ থাকবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটরটি।

সেখানে বলা হয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা দিতে ‘আপগ্রেডেশনের’ কাজ করছে।

এরই ধারাবাহিকতায় ২৪ জুন রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত টেলিটকের নম্বরে সকল প্রকার রিচার্জ সেবা বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার দুঃখও প্রকাশ করেছে টেলিটক কর্তৃপক্ষ।