১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাপানের উদ্দেশে এক বছর পর রাতে উড়বে বিমান

রাত ২টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে।

জাপানের উদ্দেশে এক বছর পর রাতে উড়বে বিমান
ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেইসবুক পেজ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 10:13 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

এক বছর বন্ধ থাকার পর ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফের ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই ফ্লাইটের উদ্বোধন করবেন বলে এক বার্তায় নিশ্চিত করেছে বিমান। 

বিমানের এক কর্মকর্তা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ২টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে।”

তবে উদ্বোধনী ফ্লাইটে কতজন যাত্রী যাচ্ছেন, সে তথ্য দিতে পারেননি তিনি।

এর আগে গত ১৫ জুন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা-নারিতা আবার ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল বিমান; কিন্তু ২০২৫ সালের ১ জুলাই তা বন্ধ করা হয়। কারণ হিসেবে তখন ‘হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার’ কথা বলেছিল বিমান। 

গত ২০ জুন এ রুটে ফ্লাইটের টিকেট বিক্রি শুরু হয়েছে। আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট চলবে নারিতা রুটে।

নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে