১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইডিআরএ থেকে আসলাম আলমের পদত্যাগ

নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি কর্মকর্তাদের সভা ডেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

আইডিআরএ থেকে আসলাম আলমের পদত্যাগ
এম আসলাম আলম। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 02:16 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছে সাবেক সচিব এম আসলাম আলম।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছিল অর্থমন্ত্রণালয়।

গত ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি কর্মকর্তাদের সভা ডেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

সেজন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাজ গুছিয়ে নেওয়ার জন্যও তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র সাইফুন্নাহার সুমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি বলেন, “আজকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চেয়ারম্যান স্যার।”