Published : 13 Feb 2024, 06:26 PM
গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে দেশের অন্যতম ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ নিয়ে এসেছে ‘মিনিস্টার হেল্প কার্ড’।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা মিনিস্টার গ্রুপের পাশাপাশি একাধিক কোম্পানি থেকেও সুবিধা পাবেন। মিনিস্টারের নতুন-পুরনো সব গ্রাহকই এই সুবিধা পাবেন।
কার্ডধারীরা পণ্য ক্রয়ে মিনিস্টার শো-রুম থেকে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধা পাবেন।
এছাড়া তারা নির্ধারিত হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল চেক-আপ, নির্ধারিত হোটেল-রিজার্ভেশন, রেস্টুরেন্ট এবং বিমানের টিকিট কেনাসহ বিভিন্ন খাতে বিশেষ ছাড় পাবেন। বিভিন্ন সুপারশপ ও ব্র্যান্ডের দোকানেও ছাড় পাবেন তারা।
কার্ডধারী কোনো ব্যক্তি মিনিস্টারের পণ্য কিস্তিতে কেনার পর মারা গেলে প্রমাণ সাপেক্ষে সেই কিস্তি থেকেও রেহাই পাবেন তিনি। এছাড়া তাদের সন্তানদের বিয়ের সামগ্রী কেনার ক্ষেত্রেও অর্ধেক মূল্যের সমপরিমাণ ক্যাশ ভাউচার পাওয়ার সুবিধা থাকবে কার্ডে।
এই ক্যাশ ভাউচার পরবর্তীতে মিনিস্টার পণ্য কেনার ক্ষেত্রে সমন্বয় করা যাবে। কার্ডধারীর সন্তান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেলে তাদের এককালীন বৃত্তির সুবিধা দেওয়া হবে।
পণ্য কেনার অর্থের উপর নির্ভর করে গোল্ডেন, সিলভার এবং প্রায়োরিটি- এই তিন ক্যাটাগরিতে কার্ড দেওয়া হবে।
‘সিলভার কার্ড’ পেতে গ্রাহককে যেকোনো মূল্যের মিনিস্টার গ্রুপের পণ্য কিনতে হবে অথবা এরই মধ্যে যারা ১০ হাজার বা এর বেশি টাকার পণ্য কিনেছেন তারা পাবেন। এই গ্রাহকরা ১ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধা পাবেন।
কোনো গ্রাহক যদি ৪০ হাজার বা তার বেশি টাকার মিনিস্টার গ্রুপের পণ্য কেনেন কিংবা এরই মধ্যে ৪০ হাজার টাকার মিনিস্টার পণ্য কিনে থাকলে তিনি ‘গোল্ডেন কার্ড’ পাবেন। তারা ২ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধা পাবেন।
এছাড়া সমাজের প্রতিষ্ঠিত ও বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সরকারী চাকুরিজীবী, ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, বেসরকারী কোন স্বনামধন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাড়ি কিংবা দোকান মালিকদের জন্য ‘প্রায়োরিটি কার্ড’ চালু করা হয়েছে।
মিনিস্টার গ্রুপের পণ্য কেনার ক্ষেত্রে তারা ৩ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধা পাবেন।
এ ব্যাপারে মিনিস্টার গ্রুপের হেড অফ ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, “মিনিস্টার গ্রুপ সবসময় গ্রাহকদের কল্যাণের কথা মাথায় রেখে বিভিন্ন উদ্যোগ নেয়। আর সেরকম একটি উদ্যোগ হলো এই হেল্প কার্ড।”
কার্ডের সব তথ্য পাওয়া যাবে মিনিস্টার গ্রুপের ওয়েবসাইটে (https://www.ministerbd.com )।