১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৈয়দপুরে টেস্টি ট্রিটের নতুন বিক্রয়কেন্দ্র চালু

সৈয়দপুরের জিকরুল হক রোডে সোমবার শোরুমটি উদ্বোধন করেন টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 04:37 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ নীলফামারী জেলার সৈয়দপুরে একটি নতুন বিক্রয়কেন্দ্র খুলেছে। 

বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দপুরের জিকরুল হক রোডে সোমবার শোরুমটি উদ্বোধন করেন টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল। 

এখন এই বিক্রয়কেন্দ্র থেকে ক্রেতারা জন্মদিন ও বিভিন্ন উৎসবের কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টি ও বিভিন্ন ধরনের বেকারি পণ্য কিনতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে টেস্টি ট্রিটের ৩৮০টির বেশি বিক্রয়কেন্দ্র আছে।

বিক্রয়কেন্দ্রটি উদ্বোধনের সময় প্রাণের বঙ্গ মিলারস কারখানার জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন, টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার মানোয়ার হোসেন এবং অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার আরিফ মাহমুদ শাওন উপস্থিত ছিলেন।